১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

র‍্যাব সদরদপ্তরে ‘গুলিবিদ্ধ’ হয়ে র‍্যাব সদস্যের মৃত্যু

রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদরদপ্তরে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পুলিশ কনস্টেবল প্রেষণে র‍্যাব সদরদপ্তরে কর্মরত ছিলেন। তবে এটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এলিট ফোর্স র‍্যাব সদরদপ্তরে এ ঘটনা ঘটে। নিহত ওই র‌্যাব সদস্যের নাম শুভ মল্ল (২৬)।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মো. ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুভ (র‍্যাব সদরদপ্তর) কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনাজনিত বা আত্মহত্যাজনিত কারণে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, কর্তব্যরত ডাক্তার বিকাল ৫টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত শুভর বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ থানায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

র‍্যাব সদরদপ্তরে ‘গুলিবিদ্ধ’ হয়ে র‍্যাব সদস্যের মৃত্যু

প্রকাশিত : ০৮:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১