জাফর ইকবাল। বাংলাদেশের চলচ্চিত্রে যাকে এখনও চীর তারুন্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এক সময় যে নায়িকা পর্দায় তাঁর প্রেমিকা বা জুটি হয়ে অভিনয় করেছিলেন পরবর্তী সময়ে, সেই নায়িকার সন্তান হয়েও অভিনয় করেছেন জাফর ইকবাল যেখানে তাঁর নায়িকা ছিল সে সময়ের নতুন প্রজন্মের কোন শিল্পী। কৈশর থেকেই সংগীতের প্রতি আসক্ত ছিলেন জাফর ইকবাল।
গীটার বাজাতেন। ১৯৬৬ সালে গড়ে তুলেছিলেন ব্যান্ড দল ‘রোলিং স্টোন’। তার ভাই প্রখ্যাত সংগীত পরিচালক, সুরকার আনোয়ার পারভেজ, যিনি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের কালজয়ী “জয় বাংলা, বাংলার জয়, হবে হবে হবে, হবে নিশ্চয়..”, গানটির সুর করেছিলেন। তাঁর বোন গায়িকা শাহনাজ রহমতউল্লাহ। জাফর ইকবাল চলচ্চিত্রেও নেপথ্য কন্ঠ শিল্পী হিসেবে গান গেয়েছেন। চলচ্চিত্র এবং টেলিভিশনে গাওয়া তাঁর বেশ কিছু গান এখনও জনপ্রিয়।
১৯৭০ সালে বশীর হোসেন পরিচালিত “আপন পর” ছবিতে প্রথম চলচিত্রে অভিষিক্ত হন জাফর ইকবাল। ওই ছবির শুটিং শুরু হবার পর পরই, পরিচালক ই আর খান (মামা) তাঁকে “সাধারণ মেয়ে” ছবিতে চুক্তিবদ্ধ করেন। প্রায় দেড়শত ছবিতে অভিনয় করেছেন জাফর ইকবাল। ব্যাক্তিগত জীবনে অত্যন্ত সজ্জন এবং অমায়িক। পর্দায় তারুন্যের প্রতীক জাফর ইকবাল ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর, ঢাকার গুলশানে জন্মগ্রহণ করেন। শুভেচ্ছা এবং ভালোবাসা এই চীর তরুণ নায়কের প্রতি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















