বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন উন্নয়নের আলোকপাত করে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন যাকে বলে, কোন উন্নয়নের মধ্যে বাহাদুরীর কোন বিষয় নাই। কোন উন্নয়নে ক্ষমতা দেখানোর বিষয় নয়। যে উন্নয়ন করা জন মানুষের কল্যাণে। যে উন্নয়নগুলো মানুষের কল্যাণে ব্যবহার হবে। যে উন্নয়নগুলো মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি করবে। শেখ হাসিনার সরকার সেই উন্নয়ন করছে। আমরা এমন কোন উন্নয়ন করি নাই যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আঙ্গল ফুলে কলা গাছের মত মোটা হয়ে যাবে। এ রকম কোন উন্নয়ন আমরা করি নাই। মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য আমরা উন্নয়ন করেছি।
বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ও পুর্ণভবা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওই এলাকার কৃতি সন্তান ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নুরুল ইসলাম পি এইচ ডি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াজেদ, উপজেলা পরিষদের চেয়াম্যান এ, কে, এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, লুৎফর রহমান লুতু, সাধারন সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।
এর আগে প্রধান অতিথি নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপজেলার মাইনুল হাসান মহাবিদ্যালয়ে ৪ তলা আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন।



















