০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ-৬ আসনে নৌকা নিয়ে লড়বেন কবিতা

সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা। কবিতা সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের বোন।

আজ বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিন একটি সংসদীয় আসন, ১০ পৌরসভা ও দুই উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন গত ২রা সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন মো. মোক্তার হোসেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সিরাজগঞ্জ-৬ আসনে নৌকা নিয়ে লড়বেন কবিতা

প্রকাশিত : ০৫:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১