০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

স্বামী-স্ত্রী একসাথে বিষপান, স্বামীর মৃত্যু

পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একসাথে বিষপান করে। প্রতিবেশীরা টের পেয়ে স্বামী রজিব তালুকদার (৩৫) তার স্ত্রী লাইজু বেগমকে (২৫) গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে । সেখানে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী রজিব মারা যায় এবং স্ত্রী লাইজুর অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে ঘটনা ঘটে। মৃত রজিব তালুকদার ওই গ্রামের খলিল তালুকদারের পুত্র এবং সে উপজেলা কৃষি অফিসের নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলো।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের খলিল তালুকদারের পুত্র রজিব তালুকদারের সাথে তার স্ত্রী লাইজুর দীর্ঘদিন যাবৎ দাম্পত্য পারিবারিক কলহ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে স্বামী রজিব তালুকদার ও স্ত্রী লাইজুর মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রথমে রজিব তালুকদার ঘরে থাকা কীটনাশক পান করে। এ সময় বোতলে থাকা বাকি কীটনাশক তার স্ত্রী লাইজুও পান করে। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লের নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেণ। শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রজিব তালুকদার মারা যায়। তবে স্ত্রী প্রানে বেচে গেলেও তার অবস্থা এখনও আশঙ্কাজনক। তাদের দুই বছরের তাসরিফ নামে একটি ছেলে সন্তান রয়েছে।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে তারা বিষপান করে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

স্বামী-স্ত্রী একসাথে বিষপান, স্বামীর মৃত্যু

প্রকাশিত : ০৭:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১