০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

সচিবালয়ে মিলবে দর্শনার্থী পাস

দীর্ঘ ১৯ মাস পর আগামীকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে সীমিত পরিসরে পুনরায় চালু হচ্ছে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের পাস ইস্যু কার্যক্রম।

বুধবার (২৭ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব, সচিব এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

সচিবালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বে থাকা উপসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফার সই করা চিঠিতে বলা হয়, ‘অতিমারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সচিবালয়ের দৈনিক দর্শনার্থী প্রবেশ পাস স্থগিত করা হয়েছিল। আগামী ২৮ অক্টোবর থেকে জরুরি প্রয়োজনে সচিবালয়ে দৈনিক সীমিত আকারে দর্শনার্থী প্রবেশ পাস ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কে কতটি পাস ইস্যু করতে পারবেন, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই চিঠিতে। এতে জানানো হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর পক্ষে তাদের একান্ত সচিবরা ১০টি, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব এবং সচিবদের পক্ষে তাদের একান্ত সচিবরা পাঁচটি এবং অতিরিক্ত সচিবরা তিনটি করে পাস ইস্যু করতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

নিয়ম অনুযায়ী যুগ্ম সচিব থেকে উর্ধ্বতন কর্মকর্তারা সোমবার মন্ত্রিসভার বৈঠকের দিন বাদে অন্য কার্যদিবসে পাস ইস্যু করতে পারেন।

এর আগে ২০২০ সালের ১৯ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছিল সরকার।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

সচিবালয়ে মিলবে দর্শনার্থী পাস

প্রকাশিত : ০৭:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১