১১:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

দাম বেড়েছে তেল-আটা- লবন-সবজির

চলতি সপ্তাহে রাজধানীর খুচরা বাজারে তেল, আটাসহ শীলকালীন সবজির দাম বেড়েছে। তবে, কিছুটা কমেছে মুরগি, মাছ ও ডিমের দাম। শুক্রবার (১২ নভেম্বর) রাজধানীর কাওরান বাজার, পলাশী বাজার, নিউ মার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।

আন্তজার্তিক বাজারে দাম বাড়ায় তেল, আটা, ময়দার দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

দুই কেজি প্যাকেট আটা ৫ টাকা বেড়ে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকা। এছাড়া খোলা সাদা আটা ২ টাকা বেড়ে ৩৫ টাকা ও লাল আটা ৩৮ টাকা কেজি বিক্রি হচ্ছে।

৫ লিটারের বোতলজাত সয়াবিন ৭১০ থেকে ৭২০ টাকা বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগে ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ৬৯০ থেকে ৭০০ টাকা। এ বিষয়ে কাওরান বাজারের মিলু স্টোরের স্বত্বাধিকারী বিপ্লব কুমার পাল জানান, আন্তজার্তিক বাজারে দাম বাড়ায় তেলের দাম একটু বেড়েছে।

পলাশী বাজারের সবজি বিক্রেতা আসাদ মিয়া জানান, করলা ৫০ টাকা, সিম ৮০ টাকা, মরিচ ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, আলু ২৫ টাকা, পেঁপে ১৫ টাকা, কচুর ছড়া ৩০ টাকা, গাজর ১০০ টাকা ঢেঁড়স ৬০ টাকা, মুলা ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি প্রতি পিস আকার-ভেদে ৩০-৪০ টাকা, পাতা কপি আকার ৩৫-৪০ টাকা বিক্রি করছি। দাম বাড়ার কারণ হিসেবে এই ব্যবসায়ী জানান, সরবরাহ কম থাকায় সবজির দাম বেড়েছে।

সপ্তাহের শেষে ব্রয়লার মুরগির ডিম প্রতি ডজন ১১০ টাকা করে বিক্রি হয়েছে। তবে খুচরা বাজার ১১৫ থেকে ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে। অন্যদিকে কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে কেজিতে ১-২ টাকা পর্যন্ত কমেছে সব ধরনের চালের দাম। নতুন ধান উঠায় দাম কমেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এদিকে, বাজারে ইলিশের দাম বাড়লেও অন্য মাছের দাম কিছুটা কমেছে। এক কেজির বেশি ওজনের ইলিশ ১২০০ টাকা, ৮ শ থেকে সাড়ে ৯ শ গ্রাম সাইজের ইলিশের কেজি ৮০০ টাকা। রুই আকার ভেদে ১৮০ থেকে ৩২০ টাকা, চিংড়ি ৫০০ টাকা, কাতল আকার ভেদে ১৮০ থেকে সাড়ে তিনশ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমার কারণ হিসেবে কাওরান বাজারের মাছ ব্যবসায়ী জানান, খাল-বিলে পানি কমে যাওয়ায় মাছের দাম কিছুটা কমেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

দাম বেড়েছে তেল-আটা- লবন-সবজির

প্রকাশিত : ০৯:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১