০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

প্রথম টেস্টের দল ঘোষণা করল পাকিস্তান

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামছে পাকিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার শুরু হবে প্রথম টেস্ট। এই টেস্টকে ঘিরে ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান।

পাকিস্তান দলে নতুন মুখ হিসেবে আছেন আবদুল্লাহ শফিক। ফাহিম আশরাফ, সাজিদ খান ও ইমাম-উল-হককেও স্কোয়াডে রেখেছেন দলটি।

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বাজে ক্রিকেট খেললেও ঘরের মাঠে স্বাগতিকদের মোটেও হালকা করে দেখছেন না বাবর আজম। তিনি বলেন, ‘এখানকার কন্ডিশন আলাদা। বাংলাদেশকে আমরা হালকাভাবে দেখতে পারি না। এখানকার কন্ডিশন যেহেতু আলাদা ব্যাটসম্যানদের তাই উইকেটে আগে সেট হতে হবে।’

পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নোমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম টেস্টের দল ঘোষণা করল পাকিস্তান

প্রকাশিত : ০৩:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১