০৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে মানবিকভাবে দেখবেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন প্রয়োগে কিছুটা নমনীয়তা দেখিয়ে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া হতে পারে। তবে এর জন্য দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনকে রাষ্ট্রপতির অনুকম্পা প্রার্থনা করতে হবে। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, প্রয়োজনে আইনের কিছুটা ব্যত্যয় ঘটিয়ে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত দিতে পারে সরকার। তারা বলছেন, এ রকম ব্যত্যয় ঘটিয়ে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার গৃহপরিচারিকাকে থাকতে দেওয়া হয়।

আওয়ামী লীগ সূত্র মতে, সরকার এরই মধ্যে নির্বাহী আদেশবলে খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছে। এখন বিদেশে যেতে চাইলে তাকে আইনি পথ মোকাবেলা করেই যেতে হবে। খালেদা জিয়ার সাজা মওকুফ করতে পারেন রাষ্ট্রপতি। ফলে তার কাছেই আবেদন করতে হবে। রাষ্ট্রপতি সাজা মওকুফ করলে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান। এই মামলাগুলো যেন বিদেশযাত্রার ক্ষেত্রে বাধা না হয় সে বিষয়টি দেখবে সরকার।
গত মঙ্গলবার আইনমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি দেন খালেদা জিয়ার আইনজীবীরা। তাঁরা সংবিধানের ৪৯ অনুচ্ছেদ প্রয়োগে রাষ্ট্রপতিকে খালেদা জিয়ার সাজা বাতিল করে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন করেন। ৪৯ অনুচ্ছেদের বলে রাষ্ট্রপতি কোনো দণ্ডিত ব্যক্তির সাজা মাফ করতে পারেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার, আটক ১

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে মানবিকভাবে দেখবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১