০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব সাজেদুর রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সাজেদুর রহমান। তিনি হেফাজতের প্রথম যুগ্ম মহাসচিব। প্রয়াত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর জানাজার নামাজের আগেই তাৎক্ষণিক বৈঠকে বসেন হেফাজত নেতারা। সেখানে সবার সম্মতিক্রমে সাজেদুর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। বর্তমানে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার আমীরের দায়িত্বেও রয়েছেন তিনি। বিষয়টি জানিয়েছেন হেফাজতের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানি। তিনি বলেন, নিয়ম অনুয়ায়ী সংগঠনের শূণ্য পদ পূরণ করতে আমরা তাৎক্ষণিকভাবে শুরা কমিটির বৈঠক করে এই সিদ্ধান্ত নেই। সংগঠনের সিনিয়র সদস্য হিসেবে সাজেদুর রহমানকেই সবাই মহাসচিবের দায়িত্ব নিতে অনুরোধ জানান।

এর আগে সোমবার সকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজত ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব সাজেদুর রহমান

প্রকাশিত : ০৮:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১