০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে স্থিতিশীল হবে, তখন আমরাও সে অনুযায়ী ব্যবস্থা নেব।

আজ বুধবার (১ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনও ওঠানামা করছে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে স্থিতিশীল হবে, তখন আমরাও ব্যবস্থা নেব।

তিনি বলেন, যদি প্রস্তাব আসে, তা হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হঠাৎ করেই জ্বালানি তেলের দাম ক্রমেই বাড়তে থাকে বিশ্ববাজারে। বাংলাদেশেও গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে লিটারে ১৫ টাকা বাড়িয়ে করা হয় ৮০ টাকা।

এরপর থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন তেলের দাম কমানোর দাবি জানাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

বিশ্ববাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৮:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১