০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

আকরামের জায়গায় নতুন দায়িত্ব পেলেন জালাল ইউনুস

জাতীয় দলের ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব ছাড়া নিয়ে গত কয়েকদিন ধরে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তার স্ত্রী সাবিনা আকরাম ফেইসবুক পোস্টে জানান, আকরাম আর ক্রিকেট পরিচালনা বিভাগে থাকবেন না। এবার আকরামের জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিন ধরে ক্রিকেট বোর্ডে থাকা জালাল ইউনুস।

আজ শুক্রবার বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গত ৬ অক্টোবর নির্বাচন হলেও এতদিন পদ বণ্টন করেনি বিসিবি। নির্বাচিত পরিচালকরা আগের বিভাগেই দায়িত্ব পালন করছিলেন। আজকের বোর্ড সভায় পরিচালকদের দায়িত্ব বণ্টন করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পেয়েছেন জালাল ইউনুস।

ছাড়াও গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হয়েছেন খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা, হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান আকরাম খান, টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস চেয়ারম্যান সুজন, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম, স্কুল ক্রিকেটের চেয়ারম্যান ওবায়েদ নিজাম ও ভাইস চেয়ারম্যান টিটো।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

আকরামের জায়গায় নতুন দায়িত্ব পেলেন জালাল ইউনুস

প্রকাশিত : ০৮:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১