০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ওমিক্রন সংক্রমণ বাড়ছে। সেজন্য সারাদেশে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে। সবাইকে টিকার আওতায় আনা হবে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের দিকে যেতে আরও সময় লাগবে।

তিনি বলেন, আমাদের দুই বছরের অভিজ্ঞতা বলছে, মার্চ মাসের দিকে করোনা সংক্রমণ বাড়ছে। তাই আগামী বছরের মার্চ মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

রোববার রাজধানীর দনিয়া কলেজ আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের আরও অনেক কিছু করার রয়েছে। মুখস্থ, পরীক্ষা-নির্ভর ও সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়- আমরা এমন শিক্ষাব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে। তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে। আগের তিনটি বিপ্লবও আমরা ধরতে পারিনি। আইসিটিতে দক্ষ না হলে চতুর্থ শিল্প বিপ্লব আমাদের পেছনে ফেলে চলে যাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের শৈশব থেকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব হতে হবে। একইসঙ্গে মানবিক মানুষ হতে হবে। আশা করি, তোমরা দক্ষ, যোগ্য ও সুনাগরিক হবে।

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে

প্রকাশিত : ০২:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১