০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কাল ঢাকা আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনের সফরে বাংলাদেশ আসছেন তুরস্কের স্বরাষ্ট্র্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আগামীকাল শনিবার (৮ জানুয়ারি) ঢাকায় এসে পৌঁছবেন।

সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে মেভলুত কাভুসোগলুর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় বেসামরিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে।

সফরসূচি অনুযায়ী, শনিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বিমানে ঢাকা পৌঁছাবেন। এর পর তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং তুরস্ক সরকার পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম দেখবেন। বিকালে ঢাকা ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন। রাতেই তিনি ঢাকা ছেড়ে যাবেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে। রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক আরও কীভাবে যুক্ত হতে পারে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের ভূমিকার বিষয়টি আলোচনায় আসতে পারে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কাল ঢাকা আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২