১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিয়েসহ যেকোনো অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান

করোনা প্রতিরোধে বিয়েসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান বন্ধের বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার দুপুরে ওসমানি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের পঞ্চম অধিবেশন শেষে প্রেস ব্রিফিংকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

মন্ত্রী জানান, অমিক্রন নিয়ন্ত্রণে যে বিধিনিষেধ দেয়া হয়েছে তা বাস্তবায়নে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে তাদের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। পোর্টে স্ক্রিনিং যেন সঠিকভাবে হয় এবং কোয়ারেন্টাইন যেন পুরোপুরি মানা হয় তা তদারকি করবেন জেলা প্রশাসকরা। অর্থনীতির চাকা সচল রাখতে হলে করোনা নিয়ন্ত্রণে রাখতে হবে। করোনা চিকিৎসায় সরকার আগের চেয়ে সক্ষম হলেও অর্থনীতির চাকা সচল রাখতে হলে করোনা নিয়ন্ত্রণের বিকল্প নেই।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বিয়েসহ যেকোনো অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান

প্রকাশিত : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২