০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ভোট গ্রহন শেষ, চলছে গননা

  • বাবুল হৃদয়”
  • প্রকাশিত : ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • 137

একদিকে কঠোর নিরাপত্তা আর অন্যদিকে আনন্দ উদ্দীপনার মধ্যেদিয়ে শেষ হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকেই ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয়েছে সন্ধ্যা ৫,৩০ টার কিছুটা পরে। খানিকটা সময় বিরতি দিয়ে শুরু হবে ভোট গননা। আর এ খবর জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে।

সকাল থেকেই বিএফডিসিতে নির্বাচনকে কেন্দ্র করে নবীন-প্রবীণ শিল্পীদের পদচারণা ছিল এফডিসি মুখর। ভোট প্রদানের পাশাপাশি বহুদিন পর সহকর্মীদের সঙ্গে দেখা করার এ সুযোগ কোনো শিল্পীই হাতছাড়া করতে চাননি। যে কারণে নির্বাচন উপলক্ষে আনন্দের ঢেউ আছড়ে পড়েছে বিএফডিসিজুড়ে। শুক্রবার সকাল থেকে শিল্পী আর উৎসুক জনতার ঢল নেমেছে এফডিসিতে। ভেতরে জমে ওঠে শিল্পীদের মিলনমেলা। ভোটের লাইনে দাঁড়িয়ে গান গাইতে দেখা যায় শিল্পীদের। গান গাইলেন সভাপতি প্রার্থী অভিনেতা ইলিয়াস কাঞ্চনও।

বিকেলে মজার ছলে ‘এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু’ গানটি সুরে সুরে গাইলেন ইলিয়াস কাঞ্চনসহ তার সঙ্গে থাকা অন্যান্য শিল্পীরা। এ সময় উপস্থিত তারকারা হাসিঠাট্টায় মেতে ওঠেন।

এবারে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে প্রথম থেকেই। লড়াইও হয়েছে।
ভোট গননা শেষে রাতে ফলাফল জানানো হবে। এমনটাই জানা যায় নির্বাচন কমিশন থেকে।

সকাল থেকে প্রত্যেক ব্যক্তিকে কার্ড দেখিয়ে প্রবেশ করানো হয়েছে। এমন নিরাপত্তাব্যবস্থায় এফডিসিতে প্রবেশকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন সভাপতি পদপ্রার্থী অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এরই মধ্যে ৯টা ১৬ মিনিটে প্রথম নিজের ভোট প্রদান করেছেন বলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন।

অন্যদিকে আরেক সভাপতি পদপ্রার্থী অভিনেতা মিশা সওদাগর কিছুক্ষণ পর ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন। সকালে ভোরের উপস্থিতি কম দেখা গেলেও দুপরে বেড়েছে ভোটারের সংখ্যা।

এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান একই প্যানেল থেকে নির্বাচন করছেন।

অন্যদিকে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার একই প্যানেল থেকে নির্বাচন করছেন। দুই প্যানেলই জয়ের ব্যাপারে এখনো পযর্ন্ত শতভাগ আশাবাদী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

ভোট গ্রহন শেষ, চলছে গননা

প্রকাশিত : ০৬:৩৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২