০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

প্রবাসী আয়ে সুবাতাস, বেড়েছে ৪.৫২ শতাংশ

গত বছরের ডিসেম্বর মাসের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স চার দশমিক ৫২ শতাংশ বেড়েছে। সরকার প্রবাসীদের বৈধপথে দেশে টাকা পাঠাতে দেওয়া নগদ ভর্তুকি বাড়ানোর পর জানুয়ারিতে রেমিট্যান্স বাড়লো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা এক দশমিক ৭০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের মাসের তুলনায় চার দশমিক ৫২ শতাংশ বেশি। ২০২১ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে এক দশমিক ৬২ বিলিয়ন ডলার।

এর আগে প্রবাসীরা ২০২১ সালের অক্টোবর মাসে এক দশমিক ৬৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিল, যা শেষের তিনমাসের মধ্যে সর্বোচ্চ ছিল।

সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল এক দশমিক ৭২ বিলিয়ন ডলার।

যদিও আগের বছরের একই সময়ের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স কমেছে ১৩ দশমিক ১২ শতাংশ। ওই মাসে রেমিট্যান্স এসেছিল এক দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

প্রবাসী আয়ে সুবাতাস, বেড়েছে ৪.৫২ শতাংশ

প্রকাশিত : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২