নগরীর রাহাত্তরপুল এলাকায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ হয়ে দুই বোন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সোমবার (৭ ফেব্রুয়ারী) সকাল ছয়টায় সরকারি মহসিন কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী সামিয়া খালেদ শ্রাবনী (১৮) ও এর আগে গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় তাঁর বড় বোন মারা যান। তবে তাঁরা দুই বোন হলেন চন্দনাইশ উপজেলার জোয়ারা ফতেনগর শিকদার বাড়ির আলাউদ্দিন খালেদের বড় মেয়ে মাস্টার্সের ছাত্রী সাবরিনা খালেদ এ্যানী (২৩)। দুই বোনের মৃত্যুর ঘটনায় গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতার মো. আলাউদ্দীন। জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি সকালে নগরীর রাহাত্তরপুল এলাকার বাসায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দুই বোন সাবরিনা খালেদ এ্যানী ও সামিয়া খালেদ শ্রাবনী গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিন রাতে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। দীর্ঘ ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরপারে চলে গেলেন দুই বোন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ বোনের মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- 62
ট্যাগ :
জনপ্রিয়




















