০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জরুরি বৈঠকে চলচ্চিত্র সংগঠনের নেতারা, কঠিন সিদ্ধান্ত আসতে পারে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ঘটনার শেষ নেই, যা জন্ম দিয়েছে আলোচনা-সমালোচনার। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরেই চলা এই ‘খেলা’ শেষমেশ আদালত পর্যন্ত গড়িয়েছে। সমিতির সাধারণ সম্পাদক কে হবেন, জায়েদ খান নাকি চিত্রনায়িকা নিপুণ তা এখন নির্ধারণ করবেন আদালত। চলচ্চিত্রের আতুর ঘর বিএফডিসিতে নির্বাচন, জায়েদ খান ও নানা প্রসঙ্গ নিয়ে টানটান উত্তেজনা দেখা দিয়েছে। এসব বিষয় নিয়ে বৈঠকে বসেছেন চলচ্চিত্র সংগঠনের নেতারা।

জানা গেছে, শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্র সংগঠনগুলোর নেতাদের প্রবেশ করতে না দেওয়াসহ নানা ইস্যুতে জায়েদ খান ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের ওপর নাখোশ সংগঠনগুলো। এসব সংগঠনের নেতারা আজ মঙ্গলবার বসেছেন জরুরি বৈঠকে। প্রযোজক সমিতির স্টাডিরুমে ১৭ সংগঠনের পক্ষে মুখপাত্র চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে চলছে বৈঠক।

একাধিক সূত্র জানিয়েছে, বৈঠক থেকে জায়েদ খান ও এফডিসির এমডির নুজহাত ইয়াসমিনকে নিয়ে কঠোর সিদ্ধান্ত আসতে পারে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

জরুরি বৈঠকে চলচ্চিত্র সংগঠনের নেতারা, কঠিন সিদ্ধান্ত আসতে পারে

প্রকাশিত : ০৭:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২