০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রাণিসম্পদ খাতকে এ‌গি‌য়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে : বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেছেন, “প্রাণিসম্পদ খাতে বিপ্লব এসেছে। প্রাণি সম্পদ খা‌তে ‌দেশ এগিয়ে গে‌ছে। মাছ, মাংসে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বর্তমান সরকারের পোল্ট্রি ও ডেইরী খাতে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণের ফলে বিগত বছর গুলোতে ক্রমবর্ধমান হারে মাংস, দুধ ও ডিমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদনের এই ধারাবাহিকতা অব্যাহত আছে।”
“পু‌ষ্টি মেধা দা‌রিদ্র বি‌মোচন, প্রানি সম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্র‌তিপাদ্য‌কে সাম‌নে রে‌খে শ‌নিবার (১৯ ফেব্রুয়ারী) বিকা‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপ‌জেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভে‌টেরিনা‌রি হাসপাতাল এর আয়োজ‌নে এ বছর প্রদর্শনী‌তে উপ‌জেলার মোট ৪০ টি এ‌গ্রো ফার্ম অংশ গ্রহণ ক‌রে। এর ম‌ধ্যে এ বছর প্রদর্শনী‌তে ষাঁড় ক্যাটাগরী‌তে সিয়ান এ‌গ্রো ফার্ম প্রথম স্থান অর্জন ক‌রে‌ছে এবং গাভী ক্যাটাগরী‌তে না‌বিল এ‌গ্রো ফার্ম প্রথম স্থান অর্জন ক‌রেছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেন, ‘প্রাণিসম্পদ খাতে বর্তমানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় এক কোটি মানুষ কাজ করছে। ফলে আমাদের দেশে বেকারত্ব দূর হচ্ছে, গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে। খাবারের চাহিদা যেমন মিটছে, পুষ্টি ও আমিষ গ্রহণের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ছে। পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখতে পারছি। আমার বিশ্বাস বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ হবে অন্যতম বৃহত্তম খাত। প্রাণিসম্পদ খাত হবে অর্থনীতির চাকাকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার খাত। সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে।’
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানোর দিকে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে। আমরা বিশ্বাস করি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদনের ধারা অব্যাহত থাকলে অচিরেই আমরা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারব।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহা‌নের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বাসনা আখতার, রূপগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রিগান আহমেদ মোল্লা, মুড়াপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তোফা‌য়েল আহ‌মেদ আলমাছ, তারা‌বো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর বিএম আতিকুর রহমান সহ অ‌নে‌কে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

প্রাণিসম্পদ খাতকে এ‌গি‌য়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে : বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশিত : ০৮:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২