০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দুর্নীতির দায়ে চাকরি হারালেন দক্ষিণ সিটির প্রকৌশলী

প্রায় ১২ কোটি টাকা আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী (পুর) আ হ ম আব্দুল্লা হারুনকে চাকরি হতে অপসারণ করা হয়েছে। ২৮ শে ফেব্রুয়ারি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও করপোরেশনের সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরিত দপ্তর আদেশের মাধ্যমে চাকরি থেকে আব্দুল্লা হারুনকে অপসাররণ করা হয়।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দপ্তর আদেশে বলা হয়, আব্দুল্লাহ হারুন (বর্তমানে সহকারী প্রকৌশলী (পুর), প্রকৌশল বিভাগ, অঞ্চল-৪), বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী (পুর) নিজ দায়িত্বসহ একই বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাজ চালিয়ে নেয়ার দায়িত্বে থাকাকালীন অনুমোদিত নকশা অনুযায়ী কাজ শেষ না করে ভৌতিক এবং অতিরিক্ত বিল পরিশোধ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর্থিক ক্ষতি করেছেন। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালীন আব্দুল্লাহ হারুন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ডিপোজিট ওয়ার্কের আওতায় কমলাপুর টিটিপাড়া থেকে দক্ষিণ কদমতলী পর্যন্ত ছয় কিলোমিটার রেললাইনের দুই পাশে জমা মানববর্জ্য মাটি ও রাবিশ অপসারণ এবং ডাম্পিং করার কাজটিকে তিন গ্রুপে ভাগ করে ২৮ কোটি টাকার টেন্ডার আহবান করেন। আহবানকৃত দরপত্রে বিভিন্ন অনিয়ম এবং কাজের পরিধি ও নির্ধারিত ব্যয়ের মাঝে বিস্তর অসামঞ্জস্যতা দেখা দেয়। যেখানে মোট বর্জ্য মাটি ও রাবিশ ধরা হয়েছে ১ লক্ষ ২০ হাজার টন যার মধ্যে বর্জ্যের পরিমাণ হবে সর্বোচ্চ ৫ হাজার টন। অবশিষ্ট এক লক্ষ ১৫ হাজার টন মাটি ও রাবিশ যা বিক্রয়যোগ্য থাকলেও তা ডাম্পিং বাবদ দরপত্র ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৮৮ লক্ষ টাকা। দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর ৬৪ (২) বিধি অনুসারে জনস্বার্থ ও করপোরেশন স্বার্থ রক্ষার্থে চাকরি হতে তাকে অপসারণ করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

দুর্নীতির দায়ে চাকরি হারালেন দক্ষিণ সিটির প্রকৌশলী

প্রকাশিত : ০৬:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২