০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

টস জিতলো মাহমুদউল্লাহ, ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজর দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ শনিবার মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। জিতলে প্রশংসা নেই, হারলে বিদ্ধ হতে হয় প্রবল সমালোচনায়- এমন অস্বাভাবিক চাপ সামলে টাইগাররা আজ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে চায়।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর মিরপুরে গত বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছে ৬১ রানের বড় ব্যবধানে।

রশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিব উর রহমান অনেকবারই ভুগিয়েছেন বাংলাদেশকে। এই স্পিন ত্রয়ীকে এবার বেশ ভালোই সামলাচ্ছেন সাকিব-লিটন-আফিফরা। টাইগারদের চোখে-মুখে ও তাদের খেলায় পরিকল্পনা ও আত্মবিশ্বাসের ছাপ স্পষ্টই বোঝা যাচ্ছে।

২০১৪ সালের এশিয়া কাপে দুই দলের প্রথম দেখাতেই হেরেছিল বাংলাদেশ। এরপর ২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ছেড়েছিল আফগানরা! সেই বছরই এশিয়া কাপে ওয়ানডেতে আফগানদের কাছে একটি ম্যাচ হেরে অন্যটি জিতেছিল। এরপর ২০১৯ সালে চট্টগ্রাম টেস্টে হেরে যাওয়াটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা ছিল। আজ সেই ক্ষতগুলোতে প্রলেপ লাগানোর দারুণ একটা সুযোগ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টস জিতলো মাহমুদউল্লাহ, ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০২:৫০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২