০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন ২৮ মার্চ

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামী ২৮ মার্চ সোমবার বিকেল ৫ টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে গত ১৬ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন শুরু হয়ে ৫ কার্যদিবস পর্যন্ত গত ২৭ জানুয়ারি শেষ হয়। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ জানুয়ারি সংসদে ভাষণ দেন।

এর পর দিন গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য শামসুল হক টুকু তা সমর্থন করেন। এরপর ওইদিন ধন্যবাদ প্রস্তাবের ওপর রীতি অনুযায়ি আলোচনা শুরু হয়।

গত ২৭ জানুয়ারি পর্যন্ত চার কার্যদিবসের আলোচনায় সরকারি ও বিরোধীদলের ৫৪ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন এবং মোট ৯ ঘন্টা ৩০ মিনিট আলোচনা হয়।

ওই অধিবেশনে গুরুত্বপূর্ণ প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২ সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন ২৮ মার্চ

প্রকাশিত : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২