০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিল সানি লিওন!

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন ভারতীয় অভিনেত্রী সানি লিওন। তবে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসায় তার অনুমোদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (১১ মার্চ) জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘ভারতের ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেয়া হয়েছিল। সেখানে সানি লিওন নামটি গোপন করে অনুমতি চাওয়া হয়েছিল। সেটি যখন মন্ত্রণালয় নজরে আসে তখন তা বাতিল করা হয়। এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়াটা অপরাধ।’

মন্ত্রী বলেন, ‘যারা করেছে, তারা সেটা অন্যায় করেছে। যারা গোপন করেছে সেটা নিয়ে কি করা যায়, তা নিয়ে আমরা ভাবছি।’

সানি লিওনসহ ভারতের ১০ জন শিল্পী সোলজার নামে একটি সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার অনুমতি চেয়েছে।

মির্জা ফখরুল ইসলামের অভিযোগ, বাংলাদেশের জিডিপির হিসেবটি ভুয়া। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের যে জিডিপি ও মাথাপিছু আয় যে ভারতকে ছাড়িয়ে গেছে সেটা আইএমএফ এর রিপোর্ট।’

তিনি বলেন, ‘বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জন, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় গত ১৩ বছরে সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে এতে মির্জা ফখরুল ইসলাম সাহেব্রা খুশি না। তারা চায় এ দেশের মানুষরা দরিদ্র থাকুক। সুতরাং তারা এ জন্যই এ সব আজগুবি প্রশ্ন করে এবং এগুলোকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিল সানি লিওন!

প্রকাশিত : ০৭:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২