০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গ্যাসের দাম ৩ টাকা ১১ পয়সা বাড়ানোর সুপারিশ

প্রতি ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের দাম ৩ টাকা ১১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি (মূল্যায়ন) কমিটি। অর্থাৎ পেট্রোবাংলা পর্যায়ে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১২ টাকা ৪৭ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়।

এর আগে ১৫ টাকা ৩০ পয়সা গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি হচ্ছে ৯ টাকা ৩৬ পয়সায়।

সোমবার (২১ মার্চ) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবের প্রেক্ষিতে গণশুনানিতে এ সুপারিশ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিইআরসি’র চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক। এছাড়া পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কারিগরি কমিটির প্রধান দিদারুল আলম বলেন, আমরা ২০২১-২২ অর্থবছরের গ্যাস আমদানির রিয়েল ডাটা যাচাই করেছি। সে হিসাবেই সুপারিশ করেছি এই দামের।

এদিকে ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার গ্যাস ২০ টাকা ৩৫ পয়সা করার প্রস্তাব করে পেট্রোবাংলা। যার পরিমাণ দাঁড়ায় ১১৭ শতাংশ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

গ্যাসের দাম ৩ টাকা ১১ পয়সা বাড়ানোর সুপারিশ

প্রকাশিত : ০৪:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২