০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

অনাস্থা ভোটের আগে কুয়েত সরকারের পদত্যাগ

পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে পদত্যাগপত্র জমা দিয়েছে কুয়েতের সরকার। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেইউএনএ-এর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদের কাছ থেকে পদত্যাগপত্র গ্রহণ করেছেন যুবরাজ শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহ।

কুয়েতের ক্ষমতাসীন আল-সাবাহ পরিবারের সদস্য শেখ সাবাহ ২০১৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী আইনপ্রণেতারা।

অসহযোগ প্রস্তাব নামে আনা এই অনাস্থা প্রস্তাব নিয়ে বুধবার ভোটাভুটির কথা রয়েছে। উপসাগরীয় অন্য দেশগুলোর তুলনায় কুয়েত পার্লামেন্টকে অনেক বেশি ক্ষমতা দিয়েছে। এসব ক্ষমতার মধ্যে রয়েছে আইন প্রণয়ন এবং তা আটকে দেওয়া, মন্ত্রীদের প্রশ্ন করা এবং সরকারের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

অনাস্থা ভোটের আগে কুয়েত সরকারের পদত্যাগ

প্রকাশিত : ০৮:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২