০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

৪৬ রেল ইঞ্জিন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পতাকা তুলে ও বাঁশি বাজিয়ে নতুন লোকোমেটিভের (ইঞ্জিন) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বঙ্গবন্ধু গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর এবং উন্নয়ন প্রকল্পের আওতায় সংগ্রহ করা ৩০টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ ইঞ্জিন উদ্বোধন করেন তিনি।

রেল ইঞ্জিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আর কদিন পরেই ঈদ। ঈদে আমাদের লোক চলাচল আরও বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আজকে যে নতুন লোকেমেটিভ চালু হচ্ছে, তাতে আমাদের দেশের মানুষ আরও ভালোভাবে ঈদের উৎসবে যোগ দিতে পারবে। নিজের আপন ঘরে ফিরতে পারবে।’

তিনি বলেন, ‘‘আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে, মুজিববর্ষ উপলক্ষে একটি ব্রডগেজ ও একটি মিটারগেজ কোচ সম্বলিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’ যেটা করা হয়েছে, আমি মনে করি জাতির পিতার যে অবদান বাংলাদেশের স্বাধীনতার জন্য বা বাঙালি জাতির জন্য সেটা আমাদের দেশের মানুষ আরও ভালোভাবে জানতে পারবে।’’

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

৪৬ রেল ইঞ্জিন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২