০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

লঘুচাপ আজ-কালের মধ্যে পরিণত হতে পারে নিম্নচাপে

দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আজ শনিবার রাতে কিংবা কাল রবিবার সকালে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেটা যদি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে এর নাম হবে ‘অশনি’।

এরই মধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে সরকার।

গত বৃহস্পতিবারই ঘূর্ণিঝড় মোকাবেলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রয়োজনীয়সংখ্যক আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক ও ত্রাণ প্রস্তুত রাখা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গত রাতে বলেন, ‘দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হওয়ার আগ পর্যন্ত এর গতিপথ পরিমাপ করা যাচ্ছে না। তবে এটি আরো ঘনীভূত হয়ে শনিবার রাতে বা রবিবারে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এখন পর্যন্ত এই লঘুচাপের গতিপথ ভারতের ওড়িশা অভিমুখে রয়েছে। ’
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

লঘুচাপ আজ-কালের মধ্যে পরিণত হতে পারে নিম্নচাপে

প্রকাশিত : ০৪:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২