০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

একসঙ্গে বের হয়ে নিখোঁজ ৪ কিশোরী

লক্ষ্মীপুরের কমলনগরে নানার বাড়ি যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়ে একসঙ্গে চার কিশোরী বোন নিখোঁজ হয়েছে।

শনিবার সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকার বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খুঁজেও রোববার দুপুর পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরীরা হচ্ছে- কমলনগরের মো. ইব্রাহিমের মেয়ে জোবায়দা আক্তার (১২), মৃত আবুল খায়েরের মেয়ে সিমু আক্তার (১৪), জয়নাল আবেদিনের মেয়ে মিতু আক্তার (১২) ও শামছুল আলমের মেয়ে সামিয়া আক্তার নিহা (১৩)। তারা সম্পর্কে চাচাতো বোন। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এদিকে, একই গ্রামের চার কিশোরী একত্রে নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

পুলিশ ও নিখোঁজ কিশোরীদের পরিবারের সদস্যরা জানায়, নিহার নানাবাড়ি নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর এলাকায়। তিন বোনকে নিয়ে নিহা শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নানাবাড়ি যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়। কিন্তু সময়মতো তারা বাড়িতে ফেরেনি। পরে স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারে, তারা নানাবাড়িতেও যায়নি। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজা-খুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় নিখোঁজ কিশোরীদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদেরকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

একসঙ্গে বের হয়ে নিখোঁজ ৪ কিশোরী

প্রকাশিত : ০৪:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২