০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

টিটিই শফিকুল বললেন ‘শুকরিয়া’

সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর শুকরিয়া আদায় করলেন টিটিই শফিকুল ইসলাম। আজ রোববার দুপুরে পাবনার পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি। যেহেতু আমি রেলওয়ের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, সেহেতু আমাকে কাজে যোগদানের সুযোগ দিয়েছে, তাতে আমি খুশি।’
শফিকুল বলেন, এটাই আমার প্রথম সাময়িক বরখাস্ত। এর আগে কখনও সাময়িক বরখাস্ত হইনি। যেদিন আমি ওই রাতে গাড়িতে দায়িত্ব পালন করেছি, সেদিন আপ অ্যান্ড ডাউনে ৭৮ হাজার টাকা রাজস্ব আদায় করে জমা দিয়েছি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

টিটিই শফিকুল বললেন ‘শুকরিয়া’

প্রকাশিত : ০৪:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২