০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুই মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

  • রাজশাহী
  • প্রকাশিত : ০৪:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • 108

রাজশাহীর পবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশু-নারীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুটি মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। তখন আহত অন্য দুইজনকে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত এক কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালে দুইজনকে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে। আরেক পুরুষের চিকিৎসা চলছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

দুই মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত : ০৪:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২