০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

কুসিক নির্বাচনে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আমরা আনন্দমুখর একটি পরিবেশ চাই। আনন্দমুখর পরিবেশে নির্বাচন করতে আমরা প্রস্তুত আছি। আমরা নির্বাচনে যুদ্ধ চাই না, প্রতিযোগিতা চাই। তবে কেউ নিয়ম ভঙ্গ করলে দায়িত্বের প্রয়োজনে আমরা ক্ষমতার ব্যবহার করতে দ্বিধা করব না।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ব্রাজিল-আর্জেন্টিনার খেলার মতো। এখানে কেউ বিজয়ী হবে, কেউ হারবে। তবে কেউ পেশিশক্তির ব্যবহার করবেন না। যদি কোনো প্রার্থী পেশিশক্তি ব্যবহার করে বিজয়ী হওয়ার চেষ্টা করেন, সেটা হবে চরম ভুল। আমরা প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেব। আমাদের পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের দিন মাঠে থাকবেন।
রবিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল আরো বলেন, যদি কেউ নির্বাচনে কূটকৌশলের আশ্রয় নিয়ে বিজয়ী হন এবং তা যদি নির্বাচনের পর তদন্ত করে বের করা যায়, সে ক্ষেত্রে নির্বাচন কমিশন যেকোনো ধরনের ব্যবস্থা গ্রহণসহ ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে। এ ছাড়া কোনো কারণে যদি কোনো কেন্দ্রে ইভিএম নষ্ট হয়, কেউ নষ্ট করে ফেলে সে ক্ষেত্রে কোনো ভোটার যদি বিকেল ৪টার আগে কেন্দ্রে উপস্থিত হন, তাদের জন্য রাত ১টায় হলেও ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার সব প্রস্তুতি আছে আমাদের, সে ক্ষেত্রে কেউ যদি সুন্দর পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করেন সে ক্ষেত্রে ওইসব ব্যক্তি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের অনুরোধ করব, তারা যেন সৌহার্দ্য বজায় রেখে নির্বাচন শেষ করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এ সময় বক্তব্য দেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফারুক আহম্মদ খান, কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নাবী চৌধুরী, জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। সভায় স্বাগত বক্তব্য দেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। মতবিনিময়সভায় মেয়র প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন নৌকা প্রতীকের পক্ষে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, টেবিলঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার, হাতপাখা প্রতীকের প্রার্থী রাশেদুল ইসলাম, হরিণ প্রতীকের প্রার্থী কামরুল আহসান বাবুল। এ ছাড়া বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা।

মতবিনিময়সভায় জানানো হয়, এবার কুমিল্লা সিটি নির্বাচনে ১৬৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে এখন ১৪৭ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। আগামী ১৫ জুন কুমিল্লা সিটিতে ১০৫ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নগরীর ২৭টি ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন ও পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন। ১৩ জুন মক ভোটিং অনুষ্ঠিত হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কুসিক নির্বাচনে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে

প্রকাশিত : ০৪:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২