০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ঈদ উদযাপনে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না

ঈদুল আজহা উদযাপনে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। এছাড়াও ঈদুল আজহার নামাজের জামাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজ বৃহস্পতিবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের নামাজে প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে ঈদগাহ বা মসজিদে আসতে হবে।

করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদ ও ঈদগাহের ওযুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ঈদের নামাজের জামাতে আসা মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
এ ছাড়াও, মসজিদ বা ঈদগাহে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

এতে আরও বলা হয়েছে, পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে নির্দেশনা বাস্তবায়ন করার জন্যও অনুরোধ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ঈদ উদযাপনে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না

প্রকাশিত : ০৪:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২