০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে নৌকাডুবে ৪ নারীর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে নৌকাডুবে চার নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) রাতে উপজেলার রউয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গীরঘাট গ্রামের শাফায়ত আলীর স্ত্রী চান বানু (৬০), একই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী জরিনা খাতুন (৪৫), রওশন আলীর স্ত্রী উড় বানু (৬৫) ও তমির আলীর স্ত্রী আরাতুন নেছা (৪৮)।

বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, একটি ইঞ্জিন চালিত নৌকায় করে ৮ জন নারী-পুরুষ কয়েকটি শিশুকে সঙ্গে নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রাম থেকে বাহুবল উপজেলার  স্নানঘাট এলাকায় বেড়াতে গিয়েছিলেন। রাত ৭টায় তারা নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। রওয়াইল এলাকায় পৌঁছার পর ঝড়ে নৌকাটি ডুবে যায়। এ সময়  চারজন নারী পানিতে ডুবে মারা গিয়েছেন। পুরুষ ও শিশুরা সাতরে তীরে উঠতে পেরেছেন।

বাহুবল মডেল থানার ওসি মো. রকিবুল  ইসলাম খান বলেন, মরদেহগুলো হাওর থেকে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

হবিগঞ্জে নৌকাডুবে ৪ নারীর মৃত্যু

প্রকাশিত : ০৩:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২