০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বরিশালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ যাত্রী নিহত

  • ব‌রিশাল
  • প্রকাশিত : ০২:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • 106

ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় মাই‌ক্রোবা‌সের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা ব‌রিশাল মহাসড়‌কের নতুন শিকারপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রুহুল আমিন, আবদুর রহমান, মো. হাসান, নুরুল আমিন ও শ‌হিদুল ইসলাম। নিহতরা সবাই গাজীপু‌রের কোনাবা‌ড়ি এলাকার বা‌সিন্দা।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ওসি আলী আর্শাদ জানান, উদ্ধার অভিযান চলছে। এছাড়া উভয় গাড়ির ১২ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইও‌য়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম ব‌লেন, পটুয়াখালী থে‌কে ঢাকা যাচ্ছিল মোল্লাহ পরিবহনের এক‌টি বাস। অপরদিকে ঢাকা থে‌কে ব‌রিশা‌লের দি‌কে যাচ্ছিল এক‌টি যাত্রীবা‌হি মাইক্রোবাস। উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে মাইক্রোবাসটির পিছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা বাসটি মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবা‌সের একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়। ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় শ‌হিদুল ইসলাম না‌মে আরও একজন মারা যান।

ট্যাগ :
জনপ্রিয়

প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

বরিশালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ যাত্রী নিহত

প্রকাশিত : ০২:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২