১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

রুশ অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় দেশটির অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিস্ফোরণে গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ঝানকোই জেলার মায়স্কয় গ্রামের কাছে একটি সামরিক গুদামে স্থানীয় সময় ৬ টা ১৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণ ঘটে।তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে পরিস্কার করে বলা হয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এরপর আজ পর্যন্ত টানা ১৭৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রুশ অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ

প্রকাশিত : ০৪:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২