১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

`সয়াবিন তেলের দাম কমবে দুই মাসের মধ্যে’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে। কিন্তু দেশে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা সেই সুবিধা কাজে লাগাতে পারছি না। ডলারের দামের সঙ্গে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে করে দুই মাসের মধ্যে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করছি।’ আজ শনিবার বেলা ১১টায় রংপুর নগরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবি করেছেন। প্রধানমন্ত্রী সেই দাবিগুলো শুনেছেন। তাঁরা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী। এ ছাড়া আদানি গ্রুপ সাড়ে ৪৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাচ্ছে।

টিপু মুনশি বলেন, ভারতের প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে বাংলাদেশকে আরও কাছে পাওয়ার আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ ভারতের অন্যতম প্রধান অংশীদার।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি রংপুর নগরের সেন্ট্রাল রোডের বাসভবনে আসেন। এ সময় দলের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাঁর যোগদানের কথা আছে। কাল রোববার পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

`সয়াবিন তেলের দাম কমবে দুই মাসের মধ্যে’

প্রকাশিত : ০৪:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২