০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

সাবিনা খাতুন

বাংলাদেশের নারী ফুটবলের বড় বিজ্ঞাপন সাবিনা খাতুন। মাঠে নামলেই মুড়ি-মুড়কির মতো গোল করেন বলে অনেকেই তাকে ডাকেন ‘গোল মেশিন’। আবার অনেকের চোখে তিনি বাংলাদেশের ফুটবলের ‘রানী’। নিজেকে প্রতিনিয়ত ছাপিয়ে যাওয়া সাবিনা কাঠমান্ডুতে চলতি নারী সাফ চ্যাম্পিয়নশিপে করেছেন দুটি হ্যাটট্রিক। পুরো টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নিলেন সাবিনা।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালি মেয়েদের ১-৩ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এ জয়ে সাফে ১৯ বছরের শিরোপা খরা ঘুচল বাংলাদেশের।

২০০৩ বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের হাত ধরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের মেয়েদের কাছে হেরে পঞ্চম বারের মতো সাফের ফাইনালে হারল নেপাল। এর আগের পাঁচবারের দেখায় প্রতিবারই ভারতের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে তারা।

এর আগে বাংলাদেশ ২০১৬ আসরের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে এবার শিরোপা জয় করেই মাঠ ছাড়লো বাংলাদেশের মেয়েরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত : ০৮:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২