০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

স্কুলে অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলি, শিক্ষার্থীসহ নিহত ৯

রাশিয়ার একটি স্কুলে অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছে। সোমবার মধ্য রাশিয়ায় এই ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শিশুও আছে।

রাশিয়ার তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো থেকে ৯৬০ কিলোমিটার দূরে উদমুরতিয়া এলাকায় ইজভেসকের স্কুলে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুইজন শিক্ষক, পাঁচজন ছাত্র এবং দুইজন প্রহরী রয়েছেন।

রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ জানিয়েছেন, হতাহতের মধ্যে শিশুও রয়েছে। ইজভেসকের স্কুলে ৬ থেকে ১৭ বছর বয়সীদের পড়ানো হতো।
যুক্তরাষ্ট্রের স্কুলে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটলেও রাশিয়ার স্কুলে গুলির ঘটনা খুব কম। সর্বশেষ হামলার ঘটনায় কর্তৃপক্ষ আক্রমণকারীর পরিচয় কিংবা হামলার কারণ জানাতে পারেনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্কুলে অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলি, শিক্ষার্থীসহ নিহত ৯

প্রকাশিত : ০৪:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২