১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ইনজুরি শঙ্কা উড়িয়ে মেসি জানালেন, ভালো আছি

কাতার বিশ্বকাপের তৃতীয় দিনে মাঠে নামছে হট ফেভারিট আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাই পর্ব, ফ্রেন্ডলি ম্যাচসহ ক্লাব ফুটবলেও দারুণ ছন্দে রয়েছে দলটির ফুটবলাররা। আর তাই তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। দিনের প্রথম ম্যাচ বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে লড়বে লিওনেল মেসির দল।

কয়েকদিন ধরেই লিওনেল মেসিকে নিয়ে চলেছে নানা জল্পনা-কল্পনা। আর্জেন্টাইন জাদুকরকে কখনও অনুশীলনে অনুপস্থিত, কখনও একা অনুশীলন করতে দেখা গেছে। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারবেন কিনা, এ নিয়েও জন্মেছিল প্রশ্ন। সব শঙ্কা-প্রশ্ন উড়িয়ে দিয়ে মেসি জানালেন, ‘আমি খুবই ভালো আছি। আমাকে নিয়ে দয়া করে আপনারা বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন’

সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনির সঙ্গে এসেছিলেন মেসি। নিজের ফিটনেস নিয়ে মেসি জানিয়েছেন, ‘আমি খুব ভালো অনুভব করছি। খুবই ভালো আছি। আমার মনে হয়, আমি ব্যক্তিগত ও শারীরিকভাবে ভালো জায়গায় থেকে এখানে এসেছি। যাইহোক আমার কোনও সমস্যা নেই।’

মেসি বলেন, ‘আগের চারটি বিশ্বকাপ থেকে সম্পূর্ণ অন্যরকম পরিস্থিতিতে এবার বিশ্বকাপ খেলতে নামছি। আগে বিশ্বকাপ শুরুর আগে এক মাস ধরে জাতীয় দলের প্রস্তুতি চলতো। এবার প্রস্তুতির সেই সুযোগটাই পাইনি। ক্লাবে খেলতে খেলতে বিশ্বকাপে এসেছি। তবুও বিশ্বকাপের গুরুত্ব সব সময় আলাদা। আর যে কোনও বিশ্বকাপে প্রথম ম্যাচটা ভীষণই গুরুত্বপূর্ণ। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা ভালোভাবে শুরু করতে চাইছি।’

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

ইনজুরি শঙ্কা উড়িয়ে মেসি জানালেন, ভালো আছি

প্রকাশিত : ০৩:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২