চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বাংলাদেশ ও ভারত জাতীয় ক্রিকেট দলের খেলা উপলক্ষে নগরের সাগরিকা রোডের অবৈধ কাঁচাবাজার ও শিল্প এলাকাসহ সাগরিকা স্টেডিয়াম পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের দুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়। এই সময় রাস্তায় দোকানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
চসিক ভ্রাম্যমাণ আদালতের অবৈধ কাঁচাবাজারসহ দুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ
-
জাহাঙ্গীর আলম চট্টগ্রাম ব্যুরো - প্রকাশিত : ০৬:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- 95
ট্যাগ :
জনপ্রিয়




















