কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপিকে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কমিটিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপিকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে। দলীয় সূত্র জানায়, ১৯৯৪ সালের ২২ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রয়াত খোরশেদ আলমকে সভাপতি ও প্রয়াত অধ্যক্ষ আফজল খানকে সাধারণ সম্পাদক এবং মুজিবুল হককে সাংগঠনিক সম্পাদক করে কমিটি করা হয়। ২০০৬ সালে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। আ হ ম মুস্তফা কামাল ও মুজিবুল হককে আহ্বায়ক এবং প্রয়াত আফজল খান এবং শফিকুল ইসলাম শিকদারকে যুগ্ম আহ্বায়ক করে ওই আহ্বায়ক কমিটি করা হয়েছিল। ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ১ সেপ্টেম্বর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় সাত বছর পর তাদের রেখেই নতুন কমিটি ঘোষণা করা হলো।
০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের নেতৃত্বে আবারও মুস্তফা কামাল ও মুজিবুল হক
-
মাজহারুল ইসলাম বাপ্পি, কুমিল্লা সদর দক্ষিণ - প্রকাশিত : ০৭:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- 119
ট্যাগ :
জনপ্রিয়




















