“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা হিসেবে দুইজন নারীকে সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়েছে।
শুক্রবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
এসময় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামের সফল জননী
শ্রী মতি পদ্মা দেবী সিংহ ও শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে জাফলং ইউনিয়নের মুমিনপুর গ্রামের হাজেরা আক্তার দোলা এই দুই নারী জয়িতাকে সনদ, সাল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল মালিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কিশোর কিশোরী ক্লাব এর সদস্যবৃন্দ।পরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




















