টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) ১৩৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব, সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
৯ই ডিসেম্বর শনিবার জুম্মার নামাজের পর তার নিজ বাসভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের পেশাদার আইনজীবী। তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পরিচালক। এছাড়াও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য।
এ সময়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল, নাগরপুর, দেলদুয়ার, দৌলতপুর, ঘিওর, মানিকগঞ্জ, চৌহালী, সিরাজগঞ্জের সাংবাদিকবৃন্দ।
এ সময় ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি নাগরপুর-দেলদুয়ার উপজেলার সর্বস্তরের জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে টাঙ্গাইল-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী।
আমার জন্মস্থানের মানুষদের জন্য কাজ করে যেতে চাই। নাগরপুরের মানুষের পাশে থাকতে চাই। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কামনা করছি। আমারা সকলে একসাথে থাকলে, আমাদের অনেক সমস্যা ও অসুবিধা দূর করা সম্ভব। মতবিনিময় শেষে সকলে একসাথে দুপুরে খাবার গ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হয় এ অনুষ্ঠান।
০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আ. লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রেজা-ই রাকিব
-
টাঙ্গাইল প্রতিনিধিঃ - প্রকাশিত : ০৪:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- 129
ট্যাগ :
ব্যারিস্টার রেজা-ই রাকিব
জনপ্রিয়





















