ফারহান বর্ষ বয়স ৯ বছর। সে ঠাকুরগাঁও জেলার তৃতীয় শ্রেনীর ছাত্র। সে দীর্ঘদিন ধরে লিভার আক্রান্তে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রোগ বিষেজ্ঞ চিকিৎসকগন ফারহান বর্ষের লিভার প্রতিস্থাপনের জন্য দেশের বাইরে চিকিৎসা করার পরামর্শ দেন । এর পর গরীব পিতা দেলোয়ার হোসেন ভারতের হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে ভর্তী করান। সেখানকার চিকিৎসকগন অন্য লিভার প্রতিস্থাপনের জন্য ভারতীয় ৪০ লাখ রূপি খরচ লাগবে বলে ডাক্তারগন জানিয়েছেন। গরীব পিতা দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলার পৌর শহরে সরকার পাড়া গ্রামে ৪ নং ওয়াডে ৩ শতক জমির মধ্যে তাঁর বাড়ী।
সে মটর শ্রমিক ইউনিয়নের একজন সদস্য ও টিকিট কাউন্টারে কাজ করেন।সন্তানের চিকিৎসায় ইতিমধ্যেই তাঁর ৫ লক্ষাধিক টাকা খরচ করে ফেলেছে।আবার সন্তানের চিকিৎসায় ৪০ লাখ রূপি কোথায় পাবেন এই নিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। তরুন মেধাবী শিক্ষার্থী প্রাণে বাঁচার জন্য দেশ বিদেশে বিত্তবান ও কোন হৃদয়বান ব্যাক্তির কাছে এই মাসুম শিশুটি চিকিৎসার জন্য সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁর শিশু পুত্র ফারহান বর্ষও এই সুন্দর পৃথিবীতে বাঁচার জন্য সবার কাছে করুন আকুতি করেছেন।
কোন হৃদয়বান ও দানশীল ব্যাক্তি যথাসাধ্য মতে নিম্ন একাউন্ড ও বিকাশ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিকাশ নাম্বার-বাপ্পা: 01301863262
মাজেদা বেগম, ডাচবাংলা ব্যাংক
একাউন্ট নাম্বার- 263.151.114379
জনতা ব্যাংক লিঃ আব্দুল করিম
হিসাব নম্বার 18756





















