০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে বা‌তিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা

টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে “বাতিঘর আদর্শ পাঠাগার মেধা যাচাই-২০২২” এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার আয়নাপুর এ.এম. মডেল স্কুল কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করা হয়। প্রতি‌যো‌গিতায় বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা‌নের ৬ষ্ঠ থে‌কে ৯ম শ্রেণির তিন শতা‌ধিক শিক্ষার্থী অংশ গ্রহণ ক‌রেন।

এসময় পাঠাগারের সভাপতি মো. শাহজাহান, পাঠাগারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী ৭ম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা আক্তার বলেন, ‌এ ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। নিজের মেধা যাচাই করার সুযোগ পাচ্ছি।

পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান জানান, শিক্ষার মানোন্নয়ন, পড়াশুনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ সৃষ্টি ও উদ্বুদ্ধ করতে প্রতিবছর আমরা এ প্রতিযোগিতার আয়োজন করে থাকি৷

প্রসঙ্গত, টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে “বাতিঘর আদর্শ পাঠাগার”। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

টাঙ্গাইলে বা‌তিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা

প্রকাশিত : ০১:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২