১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

‘বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরের সাফল্য ও অর্জনে আমি গর্বিত’

বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) তার সাফল্য ও অর্জনের ২৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। সোমবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচী পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

দিবসের শুরুতে শান্তির প্রতীক কবুতর ও রং-বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যগণ, সিন্ডিকেট সদস্যগণ, ভাইস-চ্যান্সেলর, ট্রেজারারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরপরই ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ শেষে মূল অনুষ্ঠানস্থল বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে এসে সমাপ্ত হয়। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে মূল অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বিশ্ববিদ্যালয়ের বিগত ২৫ বছরের সাফল্য ও অর্জনের কথা তুলে ধরে বলেন, ১৯৯৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তৎকালীন ইপসাকে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দীপ্ত ঘোষণাকে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম বিশ্ববিদ্যালয়টি আজ সিমাগো র‌্যাংকিং, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নসহ শিক্ষা ও গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ৬৭টি উচ্চফলনশীল জাত এবং ১৪টি টেকসই কৃষি প্রযুক্তি দেশের কৃষক ও কৃষির উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রার সারথি হিসেবে এ বিশ্ববিদ্যালয় পরিবার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার পূন:ব্যক্ত করেন তিনি। প্রতিষ্ঠা দিবসের এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সূচনা বক্তব্যে ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস ও বশেমুরকৃবি কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং প্রধান অতিথির ভাষণে বলেন, জাতির পিতা কৃষির প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। বর্তমান সরকার ফসলের উৎপাদন বৃদ্ধি ও গবেষণায় গুরুত্বারোপ করে কৃষি ভর্তুকী এবং গবেষণায় বিশেষ বরাদ্দ দিয়ে যাচেছ। তিনি খাদ্য উৎপাদন ও খাদ্যের নিরাপত্তায় কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি কৃষির অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবহার বৃদ্ধি করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরের সাফল্য ও অর্জনে তিনি নিজে গর্বিত এবং এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেহের আফরোজ চুমকী এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, শাহাদারা মান্নান এমপি, শামসুন্নাহার ভূইয়া এমপি, চেয়ারম্যান, বাংলাদেশ বিমান, সাজ্জাদুল হাসান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রতিষ্ঠান প্রধানগণ।
সন্ধ্যায় জনপ্রিয় কন্ঠ শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন

‘বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরের সাফল্য ও অর্জনে আমি গর্বিত’

প্রকাশিত : ০৮:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২