০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

তাপ বিদ্যুৎকেন্দ্রের চুল্লির থেকে পড়ে এক চায়না শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের চুল্লি থেকে পড়ে ঝাউ জো পিং (৫২) নামের এক চায়না শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে ধানখালী ইউনিয়নের আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্রে এ দূর্ঘটনা ঘটে। কাজ করার সময় তার সেইফটি বেল্ড ছিলোনা বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরের পরে বেশ কিছু চাইনিজ শ্রমিক ও বাঙালী শ্রমিক ওই বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের চুল্লিতে (৮৬ ফুট উপরে) কাজ করতেছিলো। এসময় ঝাউ জো পিং সেখান থেকে নিচে পড়ে যায়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চায়না শ্রমিক ঝাউ জো পিংকে রাতে মৃত ঘোষনা করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে এবং লাশ ময়না তদন্তের জন্য সোমবার পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

তাপ বিদ্যুৎকেন্দ্রের চুল্লির থেকে পড়ে এক চায়না শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০১:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২