১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

১৭ মিনিটে দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী

যানজটের শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করেছে মেট্রোরেল। প্রথম যাত্রায় দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এতে সময় লেগেছে মাত্র ১৭ মিনিট।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৫৩ মিনিট ৪৭ সেকেন্ডে মেট্রোরেলে দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে আগারগাঁওয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে ট্রেনটি বেলা ২টা ১০ মিনিট ৫০ সেকেন্ডে আগারগাঁও স্টেশনে পৌঁছায়।

ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ছুটতে পারে এই মেট্রোরেল। দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যান্ত পৌনে ১২ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে।

মেট্রোরেলে ভ্রমণ শেষে আগারগাঁও স্টেশনে নেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে যান। প্রথম যাত্রায় ট্রেনটি চালান মরিয়ম আফিজা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে সাধারণ যাত্রীরা মেট্রোরেলে চড়তে পারবেন।

মেট্রোরেলে প্রধানমন্ত্রীর সঙ্গে যাত্রী হিসেবে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

এছাড়াও প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাককর্মী, রিকশাচালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

দিয়াবাড়ি থেকে আগারগাঁও ভ্রমণ পথে প্রধানমন্ত্রী ট্রেনের সহযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সকালে উত্তরা ১৫ নম্বর সেক্টরের খেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণ শেষে বেলা ১টা ২৬ মিনিটে দিয়াবাড়ি স্টেশন এলাকায় আসেন প্রধানমন্ত্রী। সুধী সমাবেশ থেকে মেট্রোরেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

১৭ মিনিটে দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২