১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

গৌরবের পঞ্চাশে,মিলি প্রাণের উচ্ছ্বাসে’ চবি প্রাণীবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণীবিদ্যা বিভাগের ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উৎসবে প্রাণ ফিরে পেয়েছে বিভাগটি। দিনটিকে ঘিরে বর্ণিল সাজ সজ্জায় প্রাণীবিদ্যা বিভাগ ও জীববিজ্ঞান অনুষদ সজ্জিত হয়। সাবেক বর্তমানদের মধ্যে দেখা যায় আনন্দ উচ্ছ্বাস।খোশ গল্পে মেতে ওঠেন তারা, হিড়িক পড়ে ছবি তোলার।

‘গৌরবের পঞ্চাশে,মিলি প্রাণের উচ্ছ্বাসে’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে শুক্রবার (২০ জানুয়ারি) চবি প্রাণীবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হয়। সকাল ১০ টার সময় জীববিজ্ঞান অনুষদ থেকে আনন্দ শোভাযাত্রার শুরু হয়ে চাকসু চত্বর প্রদক্ষিণ করে শেষ হয় জীববিজ্ঞান অনুষদের সামনে। তারপর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. শফিক হায়দার চৌধুরী। এসময় উপস্থিত ছিল চবির উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে তার বক্তব্যের শুরুতে বলেন,আমরা বিশ্বায়নের যুগে বাস করি। আমাদের দায়িত্ব এই পৃথিবী রক্ষা করা। আসুন আমরা আমাদের দায়িত্বটা পালন করি।

বেলা ১১ টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মারক বক্তার বক্তৃতা রাখেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক আশিষ কুমার পানিগ্রাহী। তিনি বলেন,’এই যে করোনা আসল, তাকে ঠেকাতে গিয়ে পুরো পৃথিবীস্তব্ধ হয়ে গেলো।নতুন নতুন রোগ আসছে, ডাক্তাররা রোগ শনাক্ত করতে পারছেন না।আবহাওয়া পরিবর্তিত হয়ে যাচ্ছে।বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে।প্রাণীকুল রক্ষা করতে হবে। এর জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, ‘বিগত ৫০ বছরে প্রাণিবিদ্যা বিভাগ হতে প্রায় দুই হাজার শিক্ষার্থী বের হয়েছেন। তারা দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।এই মঞ্চে তারা সবাই উপস্থিত হয়ে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে আলোকিত করেছে। প্রাণিবিদ্যা বিভাগ হাঁটি হাঁটি পা করে এই যে ৫০ বছর পেরিয়ে ১০০ বছরের দিকে এগিয়ে যাচ্ছে। এতদূর যাওয়ার পিছনে যাদের অবদান রয়েছে,তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

প্রসঙ্গত, ১৯৭৩ সালে মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। বর্তমানে বিভাগটিতে প্রতিবর্ষে শিক্ষার্থী সংখ্যা ১২০ জন।

বর্তমান শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের সাথে পরিচিত হতে পারছে। অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েছে নিজ বিভাগের বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হওয়ায়। আড্ডা আর ছবি তোলার মধ্যে দিয়ে তাদের মিলনমেলার পরিপূর্ণতা পেয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

গৌরবের পঞ্চাশে,মিলি প্রাণের উচ্ছ্বাসে’ চবি প্রাণীবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী

প্রকাশিত : ০৪:৪৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩